ফখরুল সাহেব কথা রাখলেন না, পুলিশের ওপর আক্রমণ করলেন: নানক
ফাইল ছবি
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আপনারা রক্তচক্ষু দেখিয়েছেন। শেখ হাসিনাকে নামাতে চেয়েছিলেন, কিন্তু নামাতে পারেননি।
শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল সাহেব, আপনি কথা রাখলেন না। বলেছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু আক্রান্ত করলেন পুলিশের ওপর। আগুন দিয়েছেন। সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।
আরএসএম/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির
- ২ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ৩ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৪ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৫ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়