ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

গুলশানে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৮ মার্চ ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এমএম/এআরএস/এবিএস