তনু হত্যার ন্যায়বিচার দাবি ওয়ার্কার্স পার্টির
কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে নাট্যকর্মী ও কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান।
সমাবেশে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কমরেড নূর আহমদ বকুল বলেন, সেনানিবাসের অভ্যন্তরে তনুর মরদেহ উদ্ধার করার পর এ পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রহতি হয়নি এটা খুবই দুঃখজনক।
তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে যে কাউকেই জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু শোক সন্তোপ্ত তনুর পরিবারের সদস্যদের থানায় নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করার কি প্রয়োজন তা বোধগম্য নয়।
সমাবেশে আরো বক্তব্যে রাখেন সংগঠনের নগর কমিটির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক কিশোর রায়, কেন্দ্রীয় কমটির সদস্য মোস্তফা আলমগীর রতন ও বিশিষ্ট শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
এএস/এমএমজেড/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান
- ২ বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ
- ৩ ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ: সালাম
- ৪ মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর
- ৫ ধানের শীষের বিজয়েই ভালো থাকবে বাংলাদেশ: আমীর খসরু