বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী
বর্তমানে দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
ষষ্ঠ জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের দেয়া ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দায়িত্ব দেন রিজভীকে।
বুধবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিজভী নিজেই।
দায়িত্ব পাওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রিজভী বলেন, এত বড় দায়িত্ব চালিয়ে নিতে পারবো কিনা তা নিয়ে উদ্বিগ্ন। তবে আশা করি চালিয়ে নিতে পারবো।
সবার সহযোগিতা পেলে সব বাধা অতিক্রম করতে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলরা চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে খালেদা ও তারেক রহমানকে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব চেয়ারপারসনকে দেয়।
এমএম/জেএইচ/এমএস