ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির তিন নেতাকে ছাত্রদলের অভিনন্দন

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩০ মার্চ ২০১৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্তৃক বিএনপির মহাসচিব পদে ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব পদে রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দেয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারা বলেন, নতুন পদে আসীন নেতৃবৃন্দরা পূর্ব থেকেই দলের পরীক্ষিত ও নিষ্ঠাবান নেতা। তাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে আশা করেন তারা।

তারা আরো বলেন, দলের দুঃসময়ে তারা নিজেদেরকে যেভাবে উজাড় করে দিয়েছেন, নতুন পদপ্রাপ্তিতে তাদের সেই ত্যাগকেই মূল্যায়ন করা হল। যা দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে আশা এবং উদ্দীপনা সৃষ্টি করবে।

এমএম/জেএইচ/আরআইপি