গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।
ছাত্রদলের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ২ এপ্রিল শনিবার দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ৩ এপ্রিল রোববার দেশের সকল থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এই কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে একই ইস্যুতে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। ঘোষিত কর্মসূচিতে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সংগঠনটি।
যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএম/এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সবার সঙ্গে পরামর্শ করে দেশ পরিচালনা করবেন তারেক রহমান: চরমোনাই পীর
- ২ মন্ত্রিসভা গঠনে তারেক রহমানের সামনে ‘অভিজ্ঞতার হিসাব-নিকাশ’
- ৩ একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির
- ৪ পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর রহমান
- ৫ চরমোনাই পীরের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট, কথা হলো কী নিয়ে?