খালেদার পরোয়ানার প্রতিবাদে কর্মসূচির চিন্তা নেই বিএনপির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ নেতাকর্মীদের বিরুদ্ধে সম্প্রতি যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার প্রতিবাদে রাজনৈতিক কোনো কর্মসূচি দেয়ার চিন্তা নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মিথ্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বিএনপি আইনগতভাবে এর মোকাবেলা করবে।
গণতন্ত্রের সংগ্রামে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন ও গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে জানিয়ে তিনি বলেন, দেশে ত্রাসের রাজত্ব চলছে। সরকার গণবিচ্ছিন্ন তাই মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লড়াই করছি না, অধিকার ফিরিয়ে আনতেই সংগ্রাম করছি।
নির্যাতনের কাছে আগেও বেগম জিয়া নতি স্বীকার করেননি, এমনকি গ্রেফতারি পরোয়ানা দিয়ে কিছুই করতে পারবে না বলেও মনে করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, রাজনীতি থেকে বিএনপির নেতাদেরকে দূরে রাখার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এটা সম্ভব না।
এমএম/এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি