মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। এবারের নির্বাচনে বড় চমকের নাম জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে।
এমএইচআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ