ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

মুজিবনগর দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১১:০৩ এএম, ০২ এপ্রিল ২০১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার দুপুরে দলের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক যৌথ সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী  ১৭ এপ্রিল (রোববার ) ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়া মুজিবনগরে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সাড়ে ১০টায় মুজিবনগরের আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয় সম্পাদক আব্দুল মতিন খসরু প্রমুখ।

এএসএস/এসকেডি/এবিএস