সব মামলায় খালেদার জামিন : নেতাকর্মীদের বাধভাঙা উল্লাস
পাঁচ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব মামলায় জামিন পাওয়ায় আদালত চত্বরে অবস্থারত দলের নেতাকর্মীরা বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছেন।মঙ্গলবার দুপুরে পাঁচ মামলায় জামিনের পর সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে।
এর আগে সকালে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার পর যাত্রাবাড়ি থানার নাশকতার মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন পান তিনি। পরে সিএমএম কোর্টে আত্মসমর্পণ করে বাকি তিন মামলা থেকেও জামিন পান খালেদা।
এদিকে, পুলিশি বাধা সত্বেও আদালত এলাকায় অবস্থান নেয়া নেতাকর্মীরা জামিনের সংবাদ শুনে আনন্দে ফেটে পড়েন। তাৎক্ষণিক বিজয় মিছিলও করেছেন অনেকে।
ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সকাল খেকেই কোর্টে অবস্থান নিয়েছেন। সবকটি মামলায় জামিন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি এ প্রতিবেদককে বলেন, মিথ্যা মামলায় হয়রানি করতেই নাটক করছে সরকার।
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় অবিচারের জবাব দেশের জনগণ একদিন দেবে বলেও মনে করেন তিনি।
এমএম/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ নয়াপল্টনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- ২ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ঢল
- ৩ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার
- ৪ স্বাধীনতার ৫৫ বছর পর অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
- ৫ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে