অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির আরও তিনদিনের কর্মসূচি
ফাইল ছবি
৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধীদলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ একদফা দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, মঙ্গলবার (২ জানুয়ারি), বুধবার (৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো।
কেএইচ/ইএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সোমবার ধুপখোলা মাঠে জনসমাবেশ করবেন তারেক রহমান
- ২ প্রতিবেশীদের সঙ্গে সমতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি
- ৩ নিরাপদ ও সমৃদ্ধ ঢাকা-৫ গড়ার প্রত্যয়ে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
- ৪ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান
- ৫ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের ঘোষণা বিএনপির