মাগুরা-২
বড় ব্যবধানে নৌকার বীরেন শিকদারের জয়
মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ তার কার্যালয়ে রোববার রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলায় মোট আসন ২টি। মোট ভোটার ৭ লাখ ৮৭ হাজার ৯২০। পুরুষ ভোটার ৩ লাখ ৯৮ হাজার ২০৫ জন ও নারী ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৭১০, তৃতীয় লিঙ্গের আছেন ৫ জন।
এইচআরএম/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ