ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

‘ষড়যন্ত্র ঠেকাতে বজ্রকঠিন আন্দোলন আসছে’

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৬ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক বলেছেন, এই অবৈধ সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশ শ্মশানে পরিণত হবে। তাই আগামীতে এমন উত্তাল ও বজ্রকঠিন আন্দোলন আসছে যার ফলে স্বৈরাচারি সরকারের সকল ষড়যন্ত্র বানচাল হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের ‘নির্বাচিত কলাম’ (প্রথম খন্ড) গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
ওসমান ফারুক বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়ায় অথর্ব নির্বাচন কমিশনের অধীনে ইউপি নির্বাচনে রক্তপাত হবে জেনেও নির্বাচনে অংশ নিচ্ছে।
 
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সেক্রেটারি হুমায়ুন ব্যাপারী প্রমুখ।

এএস/এএইচ/এমএস