কারামুক্ত হলেন জামায়াতের আমির শফিকুর রহমান
কারাগার গেটের সামনে জামায়াতে ইসলামীর আমির সঙ্গে দলের অন্যান্য নেতারা
দীর্ঘ ১৪ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।
সোমবার (১১ মার্চ) বিকেল সোয়া ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সব মামলায় জামিনে ছিলেন তিনি। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।
কেএইচ/এমএএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি