বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবী নাজনীন
ফাইল ছবি
বিএনপির রাজনীতিতে আরেক ধাপ পদোন্নতি পেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবী নাজনীনের পদোন্নতির খবর জানান।
এতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিএনপির ১০ নতুন উপদেষ্টা
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এই তালিকায় আরও রয়েছেন যুগ্ম মহাসচিব এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক বেবী নাজনীন, সহ-তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী পাহিন।
কেএইচ/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ২ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৩ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৪ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৫ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের