বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘হিন্দু সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি আছে’ এমনটি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দলই হিন্দুদের ওপর অত্যাচার ও দখলদারত্বের সঙ্গে জড়িত ছিল। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘটনারই বিচার হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে একথা জানান তিনি।
- আরও পড়ুন:
- রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ফখরুল
মির্জা ফখরুল বলেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিদেশি কিছু মিডিয়া বাংলাদেশের সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।
কেএইচ/এসএনআর/এমএমএআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ দলীয় নয়, যোগ্য ব্যক্তির সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চান জামায়াত আমির
- ২ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ৩ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৪ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৫ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি