পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতারা
ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা।
রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
- আরও পড়ুন
জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা দিলো বিএনপি
নির্বাচন কবে জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন, যা অনাকাঙ্ক্ষিত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ড. মাহদী আমিন। এসময় পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।
কেএইচ/কেএসআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির