আ. লীগের সেমিনার রোববার
আসন্ন কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যাগে ‘শেখ হাসিানার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। রোববার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সেমিনারে সভাপতিত্ব করবেন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
এএসএস/এএইচ/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ হাসপাতালে মির্জা আব্বাস
- ২ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ৩ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৪ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৫ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক