বাগদান সারলেন সোহেল তাজ
শিমুর সঙ্গে নতুন জীবন শুরু সোহেল তাজের
জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বাগদান সেরেছেন। পাত্রীর নাম শিমু। তিনি ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত।
জানা গেছে, গত রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরান ৫৫ বছর বয়সী সোহেল তাজ। শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।
বাগদান মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এসময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করছেন। পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদ ছেলে সোহেল তাজ একসময় সক্রিয় রাজনীতিতে জড়িত থাকলেও বর্তমানে সামাজিক ব্যাধি ও স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করছেন।
চার ভাই-বোনের মধ্যে সোহেল তাজ সবার ছোট। বড় বোন শারমিন আহমদ রিতি, মেজো বোন বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং ছোট বোন মাহজাবিন আহমদ মিমি। সোহেল তাজের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ২০১৯ সালের ৫ জুলাই ছেলে তুরাজ আহমদ তাজকে বিয়ে দেন।
জীবনের নতুন অধ্যায়ে শুভানুধ্যায়ীরা সোহেল তাজকে শুভেচ্ছা জানাচ্ছেন।
সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন।
২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদও ছাড়েন। এরপর থেকে সক্রিয় রাজনীতিতে তিনি খুব একটা সামনে আসেননি।
এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী