তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারিনি: সালাহউদ্দিন
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো পুরোপুরি পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু সময়ের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি। তবে এটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয় প্রশ্রয়ে না হয়।
সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।
কেএইচ/কেএসআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ শেকৃবিতে ক্রিয়াশীল সংগঠনের নেতাদের সম্মানে শিবিরের ইফতার
- ২ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের
- ৩ হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আওয়ামী লীগ মিলেমিশে হামলা করেছে
- ৪ হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এনসিপি
- ৫ রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের