আসলাম চৌধুরী নাটক সাজিয়েছে সরকার
তিনশ ডলার ও রাজকোষ লুট হওয়ার সমালোচনা এড়াতে সরকার আসলাম চৌধুরী নাটক সাজিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সেমিনারে অংশ নেয়ার মানে সরকার উৎখাতের ষড়যন্ত্র অবিশ্বাস্য। হাস্যকর। গুপ্তচরের সঙ্গে রাজনৈতিক নেতার আলাপ হলে ফেসবুকে প্রচার হবে সেটা কেউ বিশ্বাস করবে না।
তিনি আরো বলেন, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আসলাম চৌধুরীর রাজনৈতিক পরিচয় আছে। একটা অনুষ্ঠানে অংশ নিলে পাশে বসলে কথা বলাটাই স্বাভাবিক। সরকার মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ।
এমএম/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ২ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৩ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৪ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৫ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের