মানুষের জীবন-জীবিকা নিয়ে চিন্তা করার যেন কেউ নেই: জিএম কাদের
জাপা চেয়ারম্যান জিএম কাদের/ফাইল ছবি
নির্বাচন বা সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু মানুষের জীবন ও জীবিকা নিয়ে চিন্তা করার যেন কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, টিসিবি’র ট্রাকের সামনে লাইন দিনে দিনে বড় হচ্ছে। এখন প্যান্ট-শার্ট পরেও অসংখ্য মানুষ স্বল্প দামে চাল-ডাল কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন।
সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সবার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার চাই। একদিকে মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, অন্যদিকে শতাধিক পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট আরোপ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় অনেকেই ট্রাক থেকে পণ্য কিনতে না পেরে একবুক কষ্ট নিয়ে খালি হাতে ঘরে ফিরছেন। সাধারণ মানুষের কাছে মাছ, মাংস, দুধ ও ডিম কেনা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না, কিনতে পারছেন না জীবন রক্ষাকারী ওষুধ। এমন বাস্তবতায় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা জরুরি।
জিএম কাদের বলেন, আমরা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি। আমরা মানুষের দুঃখ-কষ্টের কথা বলেই যাবো। এ বিষয়ে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।
এএএম/ইএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি