নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়/ ফাইল ছবি
রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব’ নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
- দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বুলুর
- প্রয়োজনে নতুন আইন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেন সরকারকে জানায়নি? শেখ হাসিনা উসকানিমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেওয়া ঠিক হবে না।
তিনি বলেন, জনগণ আইন হাতে তুলে নিতে পারে না, যারা এমন কাজ করেছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এ সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।
কেএইচ/কেএসআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান