ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় মালয়েশিয়া যুবদলের

আহমাদুল কবির | প্রকাশিত: ০৩:২২ পিএম, ০১ মার্চ ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের উপস্থিতিতে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় বলীয়ান হতে হবে। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে প্রবাসী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় মালয়েশিয়া যুবদলের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। এ সময় তারা বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও সুসংহত করা সম্ভব। নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে তারা আগামী দিনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নবগঠিত কমিটি প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করবে এবং প্রবাসী তরুণদের সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ করবে। তিনি সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় মালয়েশিয়া যুবদলের

সাধারণ সম্পাদক রমজান আলী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তিনি কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দেন।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করেন।

নবগঠিত কমিটির এই পরিচিতি সভা ও ইফতার মাহফিল প্রবাসে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন। ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের আদর্শকে সামনে রেখে মালয়েশিয়ায় যুবদলের কার্যক্রম আরও বিস্তৃত হবে-এমন প্রত্যাশাই ছিল।

এমআরএম/এমএস