ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শির মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৫ মার্চ ২০২৬

খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে ৩ বাংলাদে‌শি নাগ‌রিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এক বা‌সিন্দা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জা‌নিয়েছে।

দূতাবাসের শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদে‌শি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া; মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া;
মেহেদী হাসান, ফেনী।

তাদের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, ইরাক শোকপ্রকাশ করেছে।

জেপিআই/এমআরএম