ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়া-কিউবার মধ্যে অভিবাসন আধুনিকায়নের উদ্যোগ

আহমাদুল কবির | প্রকাশিত: ১০:২১ এএম, ০৮ এপ্রিল ২০২৬

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবানের সঙ্গে কিউবা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ইয়াদিরা লেদেসমা হার্নান্দেজের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয়পক্ষ কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে অভিবাসন ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক যাতায়াতকে আরও আধুনিক, গতিশীল ও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়।

jagonews24

এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতবিনিময় হয়। পাশাপাশি পেশাজীবী ও একাডেমিক বিশেষজ্ঞদের চলাচল সহজতর করার লক্ষ্যে নতুন সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক ভবিষ্যতে মালয়েশিয়া ও কিউবার মধ্যে আরও টেকসই ও সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

jagonews24

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নীতি ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক নরলিজাওয়াতি বিনতি আবদু সামাদ এবং একই বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক ইউনিটের প্রধান এলভিনা কারমেলা বাহানাং আনাক উঙ্গান।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দক্ষ, সুশাসিত, নিরাপদ ও প্রতিযোগিতামূলক অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

এমআরএম