ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

পর্তুগাল আওয়ামী লীগ নেতার আরোগ্য কামনায় দোয়া

প্রকাশিত: ১১:০৮ এএম, ২৪ জুলাই ২০১৬

পর্তুগাল আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ খালেকের আরোগ্য কামনায় রাজধানী লিসবনে গত শনিবার দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঙালি অধ্যুষিত রুয়া দা বেনফোরমোস এলাকায় অবস্থিত শাহজালাল রেস্টুরেন্টে স্থানীয় সময় বাদ আসর এই দোয়া মহফিলের আয়োজন করা হয়।

ব্রেইন স্ট্রোকের কারণে গত চারদিন ধরে এম এ খালেক লিসবনের ‘সান্তা মার্তা’ হাসপাতালে চিকিৎসাধীন।  তার আরোগ্য কামনায় দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, উপদেষ্টামণ্ডলীর সদস্য লেহাজ উদ্দিন, মিয়া মাহবুব, বাদসা মিয়া, সহ-সভাপতি রেজাউল করিম, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পারভেজ খান, প্রচার সম্পাদক মজিবুর রহমান মোল্লাসহ অন্যান্য নেতা।

দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাইদ।

এমএমজেড/এবিএস