সৌদিতে ২ বাংলাদেশি অপহৃত
সৌদি আরবে বাঙালি অপহরণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত শুক্রবার বিকেলে রিয়াদের মনফুয়া নামক স্থান থেকে দুই বাংলাদেশিকে অপহরণ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কাজের কথা বলে আব্বাস উদ্দিন ও ইয়াসিন নামে ২ প্রবাসী বাঙালিকে উঠিয়ে নিয়ে যায়। কে বা কারা তাদের নিয়ে গেছে বিস্তারিত জানা যায়নি। তাদের আটকে রেখে দেশের বাড়িতে ফোন দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
মানিকগঞ্জ সিঙ্গাইর থানার আব্বাস উদ্দিনের বাবা পান্নু মিয়া জানান, অপহরণকারীরা বার বার কল দিচ্ছে বিভিন্ন নম্বর থেকে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। এ বিষয়ে দূতাবাসকে জানানো হয়েছে।
বিস্তারিত আসছে...
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ ভ্রাতৃত্বের বন্ধনে মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার
- ২ তারেক রহমানকে অভিনন্দন জানালেন মিশরের প্রেসিডেন্ট আল-সিসি
- ৩ মারদেকা মাঠে ৫ হাজার মানুষের মিলনমেলা, সঙ্গী হলেন বাংলাদেশিরাও
- ৪ প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় মালয়েশিয়া যুবদলের
- ৫ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইফতার মাহফিল