ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

‘শিগগিরই গ্রিস আওয়ামী লীগের কমিটি’

প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৯ মার্চ ২০১৬

সম্প্রতি সুইডেন আওয়ামী লীগের কমিটি নিয়ে বিতর্ক ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি। এ ছাড়া যারা দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করছেন অথচ ইউরোপ আওয়ামী লীগের নাম ও পদবি ব্যবহার করছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার আহ্বান জানান। অন্যদিক শিগগিরই সম্মেলন করে গ্রিস আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
 
সুইডেন আওয়ামী লীগের কমিটি নিয়ে বিতর্ক নিয়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, গত ১৩ মার্চ সুইডেন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমি ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত উপস্থিত ছিলাম। এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেদিন সাধারণ কর্মীদের বিরোধিতায় কমিটি গঠন করা সম্ভব হয়নি। সাধারণ সম্পাদক পদে ড. ফরহাদ আলী খানের নাম ঘোষণার পর কর্মীরা ফরহাদ আলীকে সভাপতি করার দাবি জানান। নেতাকর্মীদের প্রতিবাদের এক পর্যায়ে আমরা সম্মেলন কক্ষ ত্যাগ করে চলে আসি।

এ ছাড়া সম্মেলন উপলক্ষে কোন কাউন্সিলর লিস্ট এবং সাংগঠনিক রিপোর্ট প্রদান করেনি সুইডেন আওয়ামী লীগ। এর জন্য সুইডেন আওয়ামী লীগকে দায়ী করেন নেতাকর্মীরা। তাছাড়া সম্মেলনের আগে সুইডেন আওয়ামী লীগ সহ-সভাপতি লাঞ্ছিত করার বিচার করেনি তৎকালীন সুইডেন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

পরে সুইডেন আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানায়। প্রধানমন্ত্রী সুইডেন আওয়ামী লীগের কর্মীদের শান্ত থাকার অনুরোধ করেছেন। এর পর সুইডেন আওয়ামী লীগের কোন সম্মেলন হয়নি।

তিনি আরো বলেন, পরিপূর্ণ সম্মেলনের জন্য গ্রিস আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভাপতির নির্দেশে আমি সর্ব সম্মতিক্রমে অনুমোদন দিয়েছি। শিগগিরই সম্মেলন করে গ্রিস আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে।

এছাড়া যারা দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করছেন অথচ ইউরোপ আওয়ামী লীগের নাম ও পদবি ব্যবহার করছেন তাদের উদ্দেশ্যে ২০১২ সালে জুন মাসে লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- যারা যে দেশে থাকবেন তারা সেদেশের আওয়ামী লীগের রাজনীতি করবেন।

তিনি বলেন, ঢাকাস্থ ইউরোপ আওয়ামী লীগের কোন শাখা নেই। যারা দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করছেন তারা বাংলাদেশের থানা ওয়ার্ড ও অন্যান্য পদ গ্রহণ করবেন। আমি ইউরোপের আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য শেখ হাসিনা ও শেখ রেহেনার কাছে দায়বদ্ধ।

এসএইচএস/পিআর