ভিডিও ENG
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ

প্রকাশিত: ০৬:২১ পিএম, ০২ এপ্রিল ২০১৬

মালয়েশিয়াস্থ ‌‘আমরা প্রবাসী যুব সংঘ’ বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখী অনুষ্ঠানের উদ্যোগ হাতে নিয়েছে। সংগঠনের তিন বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪ এপ্রিল বৃহস্পতিবার কুয়ালালামপুর ফুই চিও কোতারায়া কমপ্লেকস হলে এ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে বলে উদ্যোগক্তারা জানিয়েছেন।

বর্ষপূর্তি ও বৈশাখী মেলায় হাইকমিশনার মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সংগঠনের তিন বছর পূর্তি, পান্তা ইলিশ ভোজন, পহেলা বৈশাখের স্টল, লাকি ড্র, ভাগ্যবান ৩ জনকে বিশেষ পুরস্কারসহ ৪০টি সান্ত্বনা পুরস্কার।

সেইসঙ্গে রয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির নিজস্ব উৎসবের একটি হচ্ছে পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটির মাধ্যমে স্বাগত জানাবে  নতুন একটি বছরকে।

বাংলাদেশের কৃষ্টি কালচার, ইতিহাস ও ঐতিয্য এই অনুষ্ঠানে তুলে ধরা হবে বলে জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদেক। পহেলা বৈশাখ ও বর্ষপূর্তি অনুষ্ঠান সফল করতে মালয়েশিয়ায় বসবাসরত সর্বস্তরের প্রবাসীকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

এসএইচএস