ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: মিজানুর রহমান আজহারী

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ১০:৩৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নিজের ভোট দেওয়ার সংবাদ দিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।’

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) সবাইকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মিজানুর রহমান আজহারী লিখেছিলেন, ‘ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমন সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা। জেনে-শুনে অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যেমন খেয়ানত; তেমনই দায়িত্বপ্রাপ্ত হয়ে সুশাসন এবং জনগণের অধিকার নষ্ট করাও খেয়ানত।’

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

একটি ব্যালট থাকছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দিচ্ছেন। অন্য ব্যালটটি থাকছে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য। ওই ব্যালটে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না, এই প্রশ্নের বিপরীতে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিচ্ছেন।

ওএফএফ

আরও পড়ুন