ভিডিও ENG
  1. Home/
  2. ধর্ম

যে সময় ও অবস্থায় নামাজ আদায় মাকরুহ

ইসলাম ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

দিনের তিন সময়ে নামাজ আদায় করা নিষিদ্ধ:

  • ১. সূর্যোদয়ের সময়।
  • ২. দ্বিপ্রহর ঠিক দুপুরের সময়।
  • ৩. সূর্যাস্তের সময়। (তবে ওই দিনের আসরের নামাজ না পড়া হলে সূর্যাস্তের সময় পড়লেও আদায় হয়ে যাবে)

উকবা ইবনে আমির জুহানী (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাাল্লাম) তিন সময়ে নামাজ আদায় এবং মৃত ব্যক্তিকে কবরস্থ করতে আমাদের নিষেধ করতেন, সূর্য যখন আলোকজ্জ্বল হয়ে উদয় হতে থাকে তখন থেকে পরিষ্কারভাবে ওপরে না ওঠা পর্যন্ত, সূর্য ঠিক মধ্যাকাশে থাকে তখন থেকে ঢলে না পড়া পর্যন্ত এবং সূর্য অস্ত যাওয়া শুরু হলে, সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৩১)

আরও পড়ুন:
নামাজের নিষিদ্ধ ৩ সময়

এ সময়গুলোতে ফরজ, ওয়াজিব, সুন্নত নফলসহ যে কোনো নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে। তিলাওয়াতের সিজদা ও জানাজার নামাজ আদায় করা থেকেও বিরত থাকতে হবে।

এ ছাড়া আরও কিছু সময় ও অবস্থায় নামাজ আদায় করা মাকরুহ বা অপছন্দনীয়। এখানে আমরা এ রকম ৮ সময় ও অবস্থার কথা তুলে ধরলাম:

  • ১. ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া অতিরিক্ত কোনো নফল নামাজ পড়া মাকরুহ। (সহিহ মুসলিম: ১১৮৫)
  • ২. ফজরের নামাজ আদায়ের পর থেকে সূর্য পুরোপুরি উদিত ও উজ্জ্বল হওয়া পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া মাকরুহ। (সহিহ বুখারি: ৫৫১)
  • ৩. আসরের ফরজ নামাজ আদায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টুকুতে নামাজ পড়া মাকরুহ। (সহিহ বুখারি: ৫৫১)
  • ৪. ফরজ নামাজের জামাতের জন্য যখন ইকামত দেওয়া হতে থাকে, তখন অন্য নামাজ শুরু করা মাকরুহ। শুধু ফজরের নামাজের ক্ষেত্রে ইকমত শুরু হয়ে গেলেও ফজরের সুন্নত আদায় করা মাকরুহ নয়। (সহিহ মুসলিম: ১১৬০)
  • ৫. ঈদগাহে ঈদের নামাজ শুরুর আগে অন্য কোনো নফল নামাজ পড়া মাকরুহ। (সহিহ বুখারি: ৯৬৪)
  • ৬. ঈদের নামাজ শেষ করার পরপর ঈদগাহে কিংবা বাড়িতে ফিরে কোনো নফল নামাজ আদায় করা মাকরুহ। (সুনানে ইবনে মাজাহ: ১২৮৩)
  • ৭. খাবারের তীব্র চাহিদা ও ক্ষুধা থাকলে সেই অবস্থায় নামাজে দাঁড়ানো অনুচিত, কারণ এতে নামাজের একাগ্রতা নষ্ট হয়। (সহিহ মুসলিম: ৮৬৯)
  • ৮. প্রস্রাব বা পায়খানার বেগ চেপে রেখে নামাজ আদায় করা মাকরুহ। (সহিহ মুসলিম: ৮৬৯)

ওএফএফ

আরও পড়ুন