মিজানুর রহমান আজহারী
রাসুল (সা.) যেভাবে কোরআন পড়তে পছন্দ করতেন
মিজানুর রহমান আজহারী
জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে নবীজির (সা.) কোরআন তিলাওয়াত নিয়ে নিজের একটি আলোচনার ভিডিও পোস্ট করেছেন।
ওই আলোচনায় মিজানুর রহমান আজহারী বলেন:
“রাসুল (সা.) সুর দিয়ে কোরআন তিলাওয়াত করতেন এবং তিনি বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি সুর দিয়ে কোরআন তিলাওয়াত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। (সুনানে আবু দাউদ)
রাসুলের (সা.) সুমধুর কোরআন তিলাওয়াত সম্পর্কে রাসুলের (সা.) সাহাবি বারা ইবনে আযেব (রা.) বলেন, আমি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইশার নামাজে সুরা ত্বীন ও সুরা যাইতুন পড়তে শুনেছি। আমি আমার জীবনে রাসুলের (সা.) চেয়ে সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনিনি। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
রাসুলের (সা.) সুমধুর কণ্ঠের তিলাওয়াত শুনে বহু মানুষ তো মুসলমান হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে।”
ওএফএফ