কন্টাক্ট লেন্স পরা অবস্থায় অজু শুদ্ধ হবে?
কন্টাক্ট লেন্স পরা অবস্থায় অজু শুদ্ধ হবে?
প্রশ্ন: কন্টাক্ট লেন্স পরা অবস্থায় কি অজু শুদ্ধ হবে?
উত্তর: অজু করার সময় চেহারা বা মুখমণ্ডল, উভয় হাত ও পা ধোয়া এবং মাথা মাসাহ করা ফরজ। কোরআনে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য অজুর নির্দেশ দিয়ে বলেছেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা ধৌত কর। (সুরা মায়েদা: ৬)
মুখমণ্ডল হলো এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত এবং মাথার চুলের শেষ প্রান্ত অর্থাৎ কপালের ওপর থেকে থুঁতনির নিচ পর্যন্ত পুরো চেহারা। অজুর সময় পুরো চেহারা ধোয়া ফরজ। চেহারার কোনো অংশ শুকনো থাকলে অজু হবে না।
চোখ চেহারার অন্তর্ভুক্ত হওয়ায় অজুর সময় চোখের পাতার ওপরের অংশ ধোয়া ফরজ। তবে আলেমদের মতে চোখের ভেতরের অংশ চেহারা ধৌত করার নির্দেশের অন্তর্ভুক্ত হয় না। তাই অজুর সময় চোখের ভেতরের অংশে পানি পৌঁছানো জরুরি নয়। এ কারণে কেউ চোখ স্বাভাবিকভাবে বন্ধ রেখে অজু করলে সমস্যা নেই। চোখে কন্টাক্ট লেন্স পরে অজু করলেও অজু হয়ে যাবে। তবে শক্ত করে চোখ বন্ধ করার কারণে চোখের পাতার ওপরের অংশ যেন শুকনো না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
ওএফএফ