ভিডিও ENG
  1. Home/
  2. সোশ্যাল মিডিয়া

সংসদ সদস্যদের শপথ নিয়ে যা বললেন নেটিজেনরা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতেই শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ১৭ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠান ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন নেটিজেনরা।

মাহমুদুল হক জালীস লিখেছেন, ‘শপথ অনুষ্ঠানে আসতে দেরী, নিজ দল নয়, জামায়াতের সাথে পড়লেন শপথবাক্য জনতার মেয়র ইশরাক হোসেন।’

মো. রাসেদুল ইসলাম লিখেছেন, ‘চিরচেনা সেই জার্সি পরেই আমাদের হাসনাত (এমপি সাহেব) শপথ নিতে সংসদে। এই জার্সি আত্মবিশ্বাসের, অর্জনের। সাহস জোগায় ঢের।’

রুপম রাজ্জাক লিখেছেন, ‘সত্যিই দারুণ! বিএনপির কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। এমন আরও অনেক ইতিবাচক সিদ্ধান্ত দেখতে চায় জনগণ। ধন্যবাদ তারেক রহমান।’

আমিনুল ইসলাম লিখেছেন, ‘এমপিগণ কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না; নিবেন না কোনো প্লট।’ বলেছেন এমপি সালাহউদ্দিন আহমেদ। শুভ সূচনা-সিদ্ধান্ত। বাস্তবায়িত হোক!’

আব্দুল্লাহ আল জোবায়ের লিখেছেন, ‘রিকশায় চড়ে সংসদে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।’

এসইউ

আরও পড়ুন