আবারও আলোচনায় মোহন রায়হানের সাহিত্য পুরস্কার
ফাইল ছবি
স্থগিত থাকা কবি মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে আগামী ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই ঘোষণার পর থেকে আবারও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। কবি-লেখকরা সমালোচনা করছেন বাংলা একাডেমির এমন কর্মকাণ্ডের।
গাজী মুনছুর আজিজ লিখেছেন, ‘অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান। তবে পুরস্কার গ্রহণ করবেন কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মোহন রায়হান।’
রাশিদা স্বরলিপি লিখেছেন, ‘কথায় আছে: সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি? কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।’
আইয়ুব আল আমিন লিখেছেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজকে জানানো হয়েছে কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ স্থগিত হওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। কবি যদি এর পরও ২ মার্চ সেখানে যায় আবারও... যাই হোক, এবার বোঝা যাবে একটি রাষ্ট্রীয় একাডেমি এবং একজন কবির হ্যাডম ও এর তফাৎ।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে তানজুম সাকিব লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে!’
তানজিম তানিম লিখেছেন, ‘মোহন রায়হানদের নিয়ে এসব নোংরামি করে যারা শাসককে স্বৈরাচার বানাতে চায়, তাদের থেকে দূরে থেকো জাতীয়তাবাদী শক্তি!’
এসইউ