ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, নেটদুনিয়ায় আলোচনা
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ১২ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। একই সঙ্গে কিছু ঘটনার সাক্ষী হয় বাংলাদেশসহ সারাবিশ্ব। সেসব নিয়েই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন নেটিজেনরা।
আজহার মাহমুদ লিখেছেন, ‘প্রথম অধিবেশনেই সংসদে বিরোধী দলের ওয়াকআউট। রাষ্ট্রপতির বক্তব্য শুরু হতেই হইচই শুরু। পাশাপাশি একে একে বিরোধী দলের এমপিরা স্লোগান দিতে দিতে বের হয়ে গেলেন। তবে বিএনপির স্টাইলটাও সুন্দর। এটা বিরোধী দল হয়তো ধরতে পারেনি। বিএনপি রাষ্ট্রপতিকে দিয়েই ফ্যাসিস্ট সরকার এবং স্বাধীনতার ঘোষক কে এসব বলিয়ে নিয়েছে সংসদে। এটাও কম বিজয় না বিএনপির। সবমিলিয়ে সংসদের প্রথম দিনটা বেশ উত্তেজনায় কাটলো।’
অ্যাডভোকেট আরাফাত খাঁন লিখেছেন, ‘চাইলে তো সরকারি দলও ওয়াকআউট করতে পারতো। স্লোগান দিতে পারতো। বসে রইলো, চুপ থাকলো ঠিক কোন কারণে?’
- আরও পড়ুন
হঠাৎ কেন আলোচনায় এহছানুল হক মিলন
তপন মাহমুদ লিমন লিখেছেন, ‘বিএনপি আসলে রেওয়াজও ঠিক রাখলো, লোকটারে দিয়ে ফাসিবাদবিরোধী কথা বলাইয়া নিলো, আবার বিরোধী দল দিয়া অপমানও করাইয়া নিলো! খারাপ হয় নাই খুব একটা!’
শাহেদ শফিক লিখেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য সংসদে যাবেন না। কিন্তু তার হাতে শপথ নিয়ে উপদেষ্টা হওয়াটা দারুণ ছিল।’
এমজে মামুন লিখেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কবিদের কথাও উল্লেখ করাতে একটু সম্মানিত বোধ করলাম। আজকের সংসদ অধিবেশন ইতিহাস হয়ে থাকবে।’
এসইউ