শুরুতেই উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পারফরম্যান্সের ধারাবাহিকতা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও টেনে আনছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আবুধাবিতে আফগানিস্তানের কাছে নাকানি-চুবানি খেয়েছে। একই অবস্থা কী আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও হবে? লক্ষ্মণ আপাতত তেমনই মনে হচ্ছে।
কারণ, টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে, ৮ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করেছে বাংলাদেশ দল। তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে ওপেনিংয়ে ফেরানো হয় সৌম্য সরকারকে। সঙ্গে ছিলেন সাইফ হাসান।
ক্যারিবীয়দের বধ করার জন্য মিরপুরে সেই কালো পিচকেই ভরসা হিসেবে মানতে শুরু করেছে বাংলাদেশ টিম ম্যানজেমেন্ট। কিন্তু সেই কালো, স্লো এবং লো পিচে উল্টো বাংলাদেশের ব্যাটারদের ওপর চড়ি ঘোরাতে শুরু করেছে ক্যারিবীয় বোলাররা।
দ্বিতীয় ওভারের ৫ম বলেই সাইফ হাসানকে এলবিডব্লিউতে আউট করেন রোমারিও শেফার্ডকে। এলবিডব্লিউটা এতটাই স্পষ্ট ছিল যে, সাইফ হাসান রিভিউ নিয়ে তাকে নষ্ট করতে চাননি। ৩ রানে বিদায় নেন তিনি।
এরপরের ওভারের প্রথম বলেই জাইডেন সিলসকে কভার পয়েন্ট এরিয়া দিয়ে খেলতে গিয়ে অনায়াসে একটা ক্যাচ তুলে দিলেন। চোখ বন্ধ করেই যেন ক্যাচটি তালুবন্দী করে নিলেন রস্টোন চেজ। ৪ রান করে আউট হন সৌম্য।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫। ৬ রানে নাজমুল হোসেন শান্ত ও ১১ রানে ব্যাট করছেন তাওহিদ হৃদয়।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম আঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রেন্ডন কিং, আলিক অথানাজে, কয়াসি কার্টি, শাই হোপ (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টোন চেস, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, খ্যারি পিয়ের, জাইডেন সিলস।
আইএইচএস/