ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে অনিশ্চিত মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

কাঁধে আঘাত পাওয়ায় মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না পেসার ইশান মালিঙ্গা, জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। চোটে তার বিশ্বকাপে খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

২৪ বছর বয়সী মালিঙ্গা বিশ্বকাপ স্কোয়াডে আছেন। তবে এখনও শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

পাল্লেকেলেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১.২ ওভার বল করেই মাঠ ছাড়েন মালিঙ্গা। বল ছোড়ার পরে তিনি কাঁধ ধরে মাটিতে পড়ে যান।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিনি (মালিঙ্গা) আজই কলম্বো ফিরবেন এবং সেখানে এমআরআই স্ক্যান করানো হবে চোটের মাত্রা নির্ধারণ ও পরবর্তী চিকিৎসার জন্য।

২০২৫ সালে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইশান মালিঙ্গা শ্রীলঙ্কার পেস বোলিংয়ের অন্যতম অস্ত্র হয়ে উঠেন। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন, স্ট্রাইক রেট ১৭.১।

এমএমআর