এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিকম্যান মেহেদী রানা
টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে গিয়ে ১ উইকেটের ব্যবধানে হেরেছে নবাগত দলটি। এই হারের মাঝেও প্রাপ্তি পেসার মেহেদী হাসান রানার হ্যাটট্রিক।
১৮ বলে তখন ২৪ রান দরকার সিলেটের জয়ের জন্য। হাতে ছিল ৫ উইকেট। বলা চলে জয়ের কাছাকাছিই ছিল স্বাগতিকরা। কিন্তু মুহূর্তেই নীরব হয়ে গেল সিলেটের গ্যালারি।
১৮তম ওভার করতে এসে নো-বলসহ ৫ রান দেন মেহেদী হাসান রানা প্রথম তিন বলে। পরের ৩ বলে সিলেটের তিন ব্যাটারকে পরপর ধরালেন সাজঘরের পথ।
একে একে আউট করেন দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে। আর তাতেই বিপিএলের চলমান আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন রানা। আর বিপিএল ইতিহাসে তার করা হ্যাটট্রিকটি নবম।
তার হ্যাটট্রিকে ম্যাচ ঝুঁকে যায় নোয়াখালীর দিকে। কিন্তু শেষ ওভারে নো-বল, ওয়াইড দিয়ে সাব্বির হোসেন হাতছাড়া করান ম্যাচ। ইথান ব্রুকসের কাছে হজম করেন চার ও ছক্কাও। বিফলে যায় রানার হ্যাটট্রিক।
ইনিংসের পঞ্চম ওভার করতে এসে একটি উইকেট পেয়েছিলেন রানা। সবমিলিয়ে ৪ ওভারে ৩৪ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন তিনি।
আইএন
সর্বশেষ - খেলাধুলা
- ১ হঠাৎ বিসিবি সভাপতি হিসেবে নতুন নাম, শুধুই গুঞ্জন না বাস্তবতাও আছে?
- ২ মেসি-রোনালদো এবার ক্ষুদ্র রূপে: লেগো ব্লকে ফুটবল তারকারা
- ৩ মোস্তাফিজ ইস্যুতে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
- ৪ ইতিহাস গড়তে প্রস্তুত নতুন চার দেশ, জেনে নিন কারা তারা!
- ৫ আইপিএল খেলতে বাধা দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে মামলা লঙ্কান পেসারের