বিপিএল ফাইনাল
তামিমের ব্যাটে উড়ন্ত শুরু রাজশাহীর
বিপিএলের ফাইনালে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স আর চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম।
দেখেশুনে শুরু করেছে রাজশাহী। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট হারায়নি তারা। তুলেছে বিনা উইকেটে ৪০ রান।
পাওয়ার প্লের পর হাত খোলেন তানজিদ হাসান তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে রাজশাহীর সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান। সাহিবজাদা ফারহান ২২ বলে ১৯ আর তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৪ রানে অপরাজিত আছেন।
এমএমআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কীভাবে যেন বারবার ইতিহাসের অংশ হয়ে যাই’
- ২ রানআউট ইস্যুতে আগাকে দায়ী করে বাংলাদেশের পক্ষই নিলো এমসিসি
- ৩ আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪ বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
- ৫ বুলবুলের একার সিদ্ধান্তেই কি এনএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো বিসিবি?