ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

‘আমার যুদ্ধ সিস্টেমের সাথে’ কাদের ইঙ্গিত করলেন সাব্বির?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২০ মার্চ ২০২৬

২০২২ সালে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন সাব্বির রহমান। এরপর জাতীয় দলের রাডারেও আর আসতে পারেননি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাব্বির বলেছেন, জাতীয় দলে ফেরার লড়াইয়ে সিস্টেমের বিরুদ্ধে লড়ে যাবেন তিনি।

ঈদ শুভেচ্ছা জানাতে দেওয়া ফেসবুক পোস্টে সাব্বির শুরু করেন এভাবে, ‘আমাকে বেশিরভাগ মানুষ একটা প্রশ্ন করে যে, আমি কবে জাতীয় দল খেলবো অথবা কবে ঢুকবো।’ ভক্তদের এই ব্যাকুলতার উত্তরে সাব্বির লিখেছেন, ‘আমার উত্তর হয়, আল্লাহ পাক যেদিন হুকুম দিবেন সেই দিন ইনশাআল্লাহ।’

জাতীয় দলের বাইরে থাকা সময়টাকে সাব্বির বর্ণনা করেছেন এক কঠিন যুদ্ধ হিসেবে। কোনো রাখঢাক না রেখেই তিনি জানিয়েছেন, তার লড়াইটা আসলে কার সাথে। সাব্বির বলেন, ‘আমার যুদ্ধ সমস্ত সিস্টেমের সাথে, যা আমি শেষ ৩/৪ বছর ধরে করছি এবং আমি করে যাবো ইনশাআল্লাহ।’

নিজের এই দীর্ঘ এবং একাকি লড়াইয়ে ভক্তদের পাশে চেয়েছেন তিনি। স্ট্যাটাসের শেষে সাব্বির লিখেছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।’

এসকেডি/এমএমআর