ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ নেই, স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে গ্যালারি প্রায় ফাঁকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প সমাধান না খুঁজে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করে আইসিসি।

কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ তেমন জমছে না। স্কটল্যান্ডের ম্যাচগুলোতে দর্শক আগ্রহ নেই বললেই চলে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ড।

যেখানে ৬৫ হাজার দর্শক বসার জায়গা থাকলেও উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২৯১৭টি টিকিট। ফলে গ্যালারি প্রায় ফাঁকাই দেখা যাচ্ছে।

টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ দল না থাকায় স্থানীয় দর্শকদের আগ্রহে বড় ধরনের ভাটা পড়েছে।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন ম্যাচগুলো থেকে। আইসিসি নিশ্চয়ই এখন বুঝতে পারছে, বাংলাদেশ দল হিসেবে বড় না হলেও দর্শক চাহিদার দিক থেকে বড় একটা ভূমিকা বরাবরই রেখে আসছে। এবার বিশ্বকাপে সেই দর্শকদের অভাব স্পষ্ট।

এমএমআর