নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান
নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতেছে আফগানিস্তান। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দলটির অধিনায়ক রশিদ খান।
রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে ম্যাচটি শুরু হবে বেলা দুপুর ১১টা ৩০ মিনিটে।
গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। তাই এই বিশ্বকাপেও ভালোকিছু করারই লক্ষ্য দলটার। সবশেষ ৩ আইসিসি আসরের দুটিতেই সেমিফাইনালে খেলা রশিদ খানের দলের প্রতি সমর্থকদের আশাও বেশি।
গত আসরে সুপার এইটে উঠতে পারেনি নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ জয় ও ২ পরাজয় নিয়ে বাদ পড়তে হয়েছিল। আফগানিস্তান ও নিউজিল্যান্ড একই গ্রুপে ছিল গেল আসরে। সেখানে কিউইরা ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল কিউইদের।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, জিয়াউর রহমান, মুজিব উর রহমান
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি।
আইএন