ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে হাইভোল্টেজ এই লড়াইয়ে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ নিউজিল্যান্ড আগে ব্যাট করবে।

ডি-গ্রুপে দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে। ৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড এক নম্বরে, রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ড একাদশ
টিম শেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রাবিন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, জ্যাকব ডাফি।

দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, মার্কো জানসেন, করবিন বসচ, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি।

এমএমআর