টিকে থাকার লড়াইয়ে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ফলে আগে ব্যাটিং করবে আমিরাত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১১টা ৩০ মিনিটে।
টিকে থাকার লড়াই আফগানিস্তানের। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারে রশিদ খানরা। গত আসরে সেমিফাইনাল খেলা দলটি এবারের আসরে এখনও একটি ম্যাচও জিততে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হার দিয়ে আসর শুরু করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হতে হয়েছে সুপার ওভারে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করেছে। ১০ উইকেটের বড় ব্যবধারে হারার পর কানাডার বিপক্ষে অবশ্য পেয়েছে ৫ উইকেটের ব্যবধানে জয়।
টি-টোয়েন্টিতে দুই দল একে-অপরের মুখোমুখি হয়েছে। যেখানে সর্বাধিক ১২ বার জয়ের হাসি হেসেছে আফগানিস্তান আর ৩ বার সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত একাদশ
আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, শোয়েব খান, সৈয়দ হায়দার, হর্ষিত কৌশিক, মুহাম্মদ আরফান, হায়দার আলি,সিমরনজিৎ সিং, জুনায়েদ সিদ্দিকী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার),ইব্রাহিম জাদরান,গুলবাদিন নাইব,সেদিকুল্লাহ আতাল,দারবিশ রসুলি,আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান,নূর আহমেদ, জিয়াউর রহমান শরিফি।
আইএন