ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৩ রানের লক্ষ্য দিল আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

গ্রুপ ডি থেকে আগেই সুপার এইট নিশ্চিত করে ফেলেছিলো দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ২য় স্থানে নিউজিল্যান্ড। একই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আরব আমিরাত ও কানাডার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হলো দক্ষিণ আফ্রিকা।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) টস হেরে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আরব আমিরাত। আলিশান শরাফুর ৪৫ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র ১২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দৃঢ়তা দেখাতে সক্ষম হয় আরব আমিরাতের দুই ওপেনার আরিয়ানশ শর্মা ও মুহাম্মদ ওয়াসিম। ৩৮ রানের জুটি গড়েন তারা। ১৭ বলে ১৩ রান করেন শর্মা। ১২ বলে ২২ রান করেন মোহাম্মদ ওয়াসিম।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন আলিশান শরাফু। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। শোহাইব খান ও সাইদ হায়দার ৬টি করে রান করেন। ১১ রান করেন মুহাম্মদ আরফান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে আরব আমিরাত।

আইএইচএস/