২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ মার্চ। পরের দুই ম্যাচ ১১ ও ১৩ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগ্রহী দর্শকরা ঘরে বসেই সিরিজের ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিসিবি জানিয়েছে, অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে।
সিরিজের বিভিন্ন গ্যালারির জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার—দুটি অংশের টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক)–এর টিকিট মূল্য এক হাজার টাকা। একই কর্পোরেট ব্লকে ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা।
এছাড়া ক্লাব হাউজ সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)–এর টিকিট মূল্য ৬০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়। আর ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
এসকেডি/আইএন