ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় দলের বিপক্ষে অল স্টার স্কোয়াডে খেলবেন সৌম্য-অঙ্কনও

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৬ মার্চ ২০২৬

পাকিস্তান সিরিজে মাঠে নামার আগে আগামীকাল বিসিএল অল স্টারস দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। তবে পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও এই ম্যাচে বিসিএল অল স্টারস দলের হয়ে খেলবেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

এই ম্যাচে ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন আকবর আলী। সোম্য সরকারের সঙ্গে ওপেন করবেন নাঈম শেখ। এছাড়া স্কোয়াডে আছেন পারভেজ হোসেন ইমন মাহফুজুর রবিন। এছাড়া রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, নাইম হাসান, খালেদ আহমেদ, পারভেজ ইমন, মোসাদ্দেক সৈকত ও জিসান আলমরাও আছেন এই স্কোয়াডে।

এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতিতে নামবেন পাকিস্তান সিরিজের জন্য। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় আসেব পাকিস্তান। আর ১১ মার্চ হোম অফ ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ এবং ১৫ মার্চ।

বিসিএল অল স্টারস স্কোয়াড:

আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভীর ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান

এসকেডি/আইএন