চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার ৭ সদস্যের নাম অনুমোদন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতি-২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার ৭ জন বিশিষ্ট ক্রীড়া সংগঠকের নাম অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ রোববার (৫ এপ্রিল) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই ৭ সদস্যকে মনোনীত করা হয়েছে। অনুমোদিত সদস্যরা হলেন-
১. মির্জা সালমান ইস্পাহানি
২. ফিরোজ আহমেদ
৩. মোহাম্মদ নাসির খান
৪. আহসান ইকবাল চৌধুরী
৫. আসিফ আকবর
৬. ফজলে বারী খান
৭. বদরুল হুদা জেনু
আঞ্চলিক ক্রিকেটকে আরও শক্তিশালী ও তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এসকেডি/আইএইচএস/